
' জন্মদিন '
সম্ভবত, এটা আমার প্রথম জন্মদিন যেটা মা-কে ছাড়া হচ্ছে। এই দীর্ঘ ২৯টা জন্মদিনেই মা-কে পাশে পেয়েছি। কিন্তু এই বছর মা অফিস থেকে ছুটি পায়নি। বলা ভালো, আমিই ছুটি নিতে বারণ করেছিলাম।
আজ ৩০ বছর পূর্ণ করলাম। বয়স-টা নেহাত কম হলনা। কিন্তু তাও, মন-টা ভালো লাগছেনা।
আমার মানেই অন্য সকলের মত স্পেশাল মেনু।
সকাল-টা শুরু হয় এইভাবে-
(১) কচুরী-আলুরদম
দুপুরের মেনু-
(১) ভাত
(২) মুগ-ডাল
(৩) পাঁচ রকম ভাজা
(৪) কাতলা মাছের কালিয়া
(৫) ইলিশ মাছ ভাপা
(৬) গলদা চিংড়ির মালাইকারি
(৭) মাটন কষা
(৮) চাটনি
(৯) দই-সন্দেশ
রাতের মেনু-
কোনো নামী-দামী হোটেল থেকে আমার প্রিয় খাবার!
কিন্তু, এই বছরে এই সমস্ত কিছুই হলো না........
ঠিক করলাম, সামনের বছরের জন্মদিন থেকে মা-কে ছুটি নিতে বলব... অন্তত যতদিন দু-জনে আছি, ততদিন তো হোক ঠিকঠাক পালন!
এই বছরে মা-এর জন্মদিন পড়েছে "গুড ফ্রাইডে" -র দিনে। সুতরাং, সেলিব্রেট করা যাবে!!~

