এক-দুই-তিন................
দেখতে দেখতে তিন-তিনটে বছর পাড় করলাম এই স্কুলে। মাঝে মাঝে মনে হয়, এই সেদিনের কথা.

দিনটা ছিল ২৪শে ফেব্রুয়ারী,২০১১। written test আর viva'র পরে রেজাল্ট বেরলো। আমি এডমিট কার্ড-টা খুঁজে না পেয়ে, ফর্ম-এর কাউন্টার পার্ট থেকে কি একটা নম্বর পেয়ে নেট-এ put করলাম। যথারীতি দেখালো," sorry! You're unsuccessful!"; ,ভেবেছিলাম, যাঃ! এটাও গেল! সেজেগুজে চলে গেছিলাম অন্য একটা Interview দিতে।কিন্তু হঠাত-ই যখন বিকেল বেলা "Joining Letter"-টা পেলাম, ভেবেছিলাম ভুল করে এসে গেছে! তারপর শুরু করলাম, আসল Admit Card-টা খুঁজতে। পেয়ে দেখলাম "Roll No." আর "Form No." ২টো-তো সম্পূর্ণ আলাদা! তখন আবার নেট-এ বসলাম। ঠিকঠাক রোল নং দিতে, দেখালো "Congrats! You're Successful!" It was such an amazing experience!!
যাইহোক, তারপরে কাউন্সিলে দৌড়নো. পছন্দ-সই স্কুল না পাওয়াতে joining-এর আগেই Re-posting! সেসব অনেক কান্ড!!
১৭দিন ধরে এসব কান্ড করার পরে শেষমেশ ১২ই মার্চ, সকাল ১০টা ৪৫মিনিট-এ join করলাম।
স্কুল সম্পর্কে আমার প্রথম অভিব্যক্তি ছিল, এরকম-ও স্কুল হয়!!
প্রথমে মন বসাতে অনেক সময় লেগেছিল। কিন্তু ওদের সাথে মিশতে মিশতে কখন যে ওদের ভালোবেসে ফেললাম, নিজেই জানিনা।

যখন প্রথম গেলাম, তখন ওরা পড়াশোনার বাইরে আর কিছুই সেরকম করত না. ভাবলাম, ওদের কিছু শেখানো দরকার! পড়াশোনার সাথে সাথে কিছু Extra Curricular Activity শেখাতে শুরু করলাম। "নাচ"-টা ছোটবেলা থেকে শিখেছি। এবং এটা আমার একটা ভালবাসার জায়গাও বটে. তাই শুরু-তা এটা দিয়েই করলাম। বাকি দিদি-দেরও আমার পাশে পেলাম। আমার পরে আরও ২জন দিদি এলেন (নতুন নন, অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে). তাদের মধ্যে একজন ড্রিল ও একজন গানে বেশ ভালো। শুরু করলাম আমাদের নতুন পথ চলতে। তবে সময় লাগলো প্রায় ১বছর. ওদের দিয়ে প্রথম perform করালাম ৫ই সেপ্টেম্বর,২০১৩-তে. উপস্থিত ছিলেন প্রায় ১১৫জন.

অনুষ্ঠান Almost Successful! সাহসের পারদ একটু একটু করে বাড়তে লাগলো! স্কুল থেকে বেরিয়ে এবার ওদের আত্মপ্রকাশ করতে হবে বাইরে। সামনেই আমাদের Annual Sport Meet (Circle-V). এতদিন ধরে স্পোর্টস-এর মাঠে কালচারাল অনুষ্ঠানে যোগ দিতে দেখেছি আমাদের সার্কেলের নামী ৪টে স্কুল-কে. ভাবলাম এটাই ভালো সুযোগ! দিদি-রা বললেন, "ভেবে দেখ স্বর্নালী, হুজুগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না." কিন্তু আমার তো যা ভাবার তা হয়ে গেছে। নতুন করে ভাবার আর কোনো জায়গা ছিল না. কারণ পিছিয়ে যেতে তো আমি শিখিনি। আদা-জল খেয়ে লেগে পড়লাম ওদের তৈরী করতে। সাথে পেলাম বাকি দিদি-দের সাহায্য। সব-ই ঠিক ঠাক চলছে, এমন সময় জানতে পারলাম, এই দিন-কার কালচারাল অনুষ্ঠান-এ participate করার জন্য আমার নাম এসেছে।পরলাম খুব বিপদে। আমি নিজে rehearsal করতে যাবো, নাকি ওদের সময় দেবো! ২টোই তো সমান গুরুত্বপূর্ণ, শুধু আমার জন্য নয়! গত স্কুল-এর জন্য। স্কুল-এ ওদের নিয়ে শুরু করলাম। আর বাড়িতে নিজেকে ঘসামাজার কাজ করতে লাগলাম। অনুষ্ঠানের আগের দিন ওদের শাড়ী, গয়না, মেক-আপ সবকিছু বাড়ি নিয়ে এলাম, যাতে সবকিছু perfect হয়. সবকিছু শেষ করে ঘুমোতে গেলাম ৩টে নাগাদ।

পরদিন সকল ৮টার মধ্যে মাঠে পৌঁছলাম। উদ্বোধনি অনুষ্ঠান আমার। অন্য একজন দিদির ওপর দায়িত্ব দিলাম ওদের রেডি করার। কিন্তু ওই যে, সব কিছু Perfect করার জন্য নিজের অনুষ্ঠান শেষ করেই ছুটলাম ওদের Finishing-Touch দিতে। সব কিছু দেখেশুনে নেওয়ার পরে এবার ঈশ্বর-কে ডাকার পালা। স্কুলের নাম announce হওয়ার সাথে সাথে ওদের মাঠে ঠিক করে position দেখিয়ে দিয়েই আমার বুক ধিবধিব করতে লাগলো! ঈশ্বর-কে ডাকছি, "আমার মুখটা রেখো!" হলো অনুষ্ঠান। খুব যে ভালো,সেটা বলতে পারি না. কিন্তু ভালো স্কুল-এর লিস্ট-এ একটা নতুন নাম-তো অবশ্যই যোগ হলো. এটাই বা আমার কম পাওনা কিসের?! বেশি কিছু চাইনা, চাই যে, আমি যতটুকু শিখেছি, তার কিছুটা যেন ওদের দিতে পারি! আজ এই '৩' -এর পাশে একটা '০' বসার অপেক্ষায় রইলাম! :)