আজ আমি যা (যেটুকু), তার পেছনে আমার "মা" ছাড়া, আর যাদের অবদান অনস্বীকার্য্য; তাদের-কে আজ ফিরে দেখবো :)
Master in Business Administration & Master in Computer Application - ২টোই এখান থেকে করলাম। কলেজ তো নয়, যেন একটা ছোট-খাটো শহর. কি ছিলনা এর মধ্যে! ২৭টা buildings, ২টো মাঠ (Oval & Lords), ৫টা বোর্ডিং, ব্যাংক, ATM, ক্লিনিক, পুলিশ ফাঁড়ি, কী ছিলনা সেটার মধ্যে! এসবের সাথে উপরি পাওনা ছিল গঙ্গা দর্শন আর গঙ্গার হওয়া খাওয়া! আমাদের এম.বি.এ-র ক্লাস ৮তলা-তে. তাই, একটু বেশি হওয়া দিলেই গঙ্গার জলের ঝাঁট এসে ভিজিয়ে যেত আমাদের-কে!
মুকুল বিথী
একদম ছোটবেলা-তে পড়েছি "মুকুল বিথী"-তে. সবার কাছে খুব পরিচিত না হলেও, উত্তর কলকাতা-বাসীর কাছে পরিচিত নাম. মোটামুটি বড় স্কুল। ছাত্র-ছাত্রী সংখ্যা বেশ ভালো। এখানে পড়েছি আড়াই বছর. এখানকার নিয়ম যে, দিদি-দের সবাই "মাসিমা" বলে ডাকে।
ব্রাহ্ম গার্লস মন্তেসরী
এরপরে, ভর্তি হলাম ব্রাহ্ম গার্লস মন্তেসরী-তে. এটাও ছিল বেশ নামী ও দামী স্কুল! এখানে পড়লাম ৪বছর. ক্লাস 2 পর্যন্ত।
বেথুন কলেজিয়েট স্কুল
এর পরে ভর্তি হলাম "বেথুন কলেজিয়েট স্কুল"-এ. যার সম্পর্কে ১টি কথা বলার-ও প্রয়োজন পরেনা। যার তুলনা, সে নিজেই। এখানে পরলাম ক্লাস 3 থেকে ক্লাস 12 অবধি। মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক ২টোই এখান থেকে। মা-এর পরে আমার কাছে আমার স্কুল-এর স্থান। জীবনে বিদ্যা, শিক্ষা, মূল্যবোধ, আচার-ব্যবহার সবকিছু; সবকিছুই শিখেছি এখান থেকে। " দিদি"-দের কাছ থেকে মাতৃসম ভালবাসা পেয়েছি এখানেই। আমার স্কুল-এর কাছে আমি কৃতজ্ঞা। আমার এতটাই ঋণ, যে তা বলে শেষ করা যাবেনা কোনদিন. বলা যেতে পারে, আমার মধ্যে নারীবাদের বীজ বপনের সূত্রপাত এখান থেকেই শুরু হয়েছিল!
Techno India
এরপরে এলো, কলেজ আর ইউনিভার্সিটি-র পালা। B.C.A. পড়তে ভর্তি হলাম "Techno India"-তে. নাম-দাম-প্রাচুর্য্যে এলাহি ব্যাপার! প্রথম দিন দেখে তো আমার চক্ষুস্থির!
কলেজ, তার Status, তার Faculties, তার Students, সব কিছুই যেন হাই-ফাই এখানে! প্রথম প্রথম তো একটু ভয়, ভয় লাগত। সবসময়-ই মনে হত, "মানিয়ে নিতে পারব তো?" কিন্তু কিছুদিন পরে দেখলাম, মানিয়ে নেওয়ার মত কিছুই নেই. আমিও তো এদের মতই! আমাদের ক্লাস-এ আমরা ৮টা মেয়ে আর ৫২টা ছেলে ছিলাম. আমার আবার বরাবর-ই মেয়ে-দের থেকে ছেলে বন্ধু বেশি ভালো লাগলো। তাই, মানাতে একটুও অসুবিধা হয়নি। বরং বেশ ভালোই কাটছিল দিন-গুলো.
বেসু
Master in Business Administration & Master in Computer Application - ২টোই এখান থেকে করলাম। কলেজ তো নয়, যেন একটা ছোট-খাটো শহর. কি ছিলনা এর মধ্যে! ২৭টা buildings, ২টো মাঠ (Oval & Lords), ৫টা বোর্ডিং, ব্যাংক, ATM, ক্লিনিক, পুলিশ ফাঁড়ি, কী ছিলনা সেটার মধ্যে! এসবের সাথে উপরি পাওনা ছিল গঙ্গা দর্শন আর গঙ্গার হওয়া খাওয়া! আমাদের এম.বি.এ-র ক্লাস ৮তলা-তে. তাই, একটু বেশি হওয়া দিলেই গঙ্গার জলের ঝাঁট এসে ভিজিয়ে যেত আমাদের-কে!

No comments:
Post a Comment