Popular Posts

29 May, 2015

সে কি কেবলই চোখের জল !?


"ভালোবাসা" শব্দটা বড্ড শর্তসাপেক্ষ, বড্ড আপেক্ষিক ছিল আমার কাছে। ভালোবেসে এতোটাই ঠকেছি যে, আমার জন্য 'ভালোবাসা' শুধুমাত্র একটা আভিধানিক শব্দ হয়ে গেছিল ।
ঠিকই করে ফেলেছিলাম, "নাহ! আর কাউকে ভালোবাসছি নাহ!" দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরে নিজেকে অনেকটা ঝিনুক-এর তৈরি করে নিয়ে ছিলাম। আমার নরম, দুর্বল 'মন'-টাকে একটা শক্ত খোলার মধ্যে সব সময় আটকে রাখছিলাম।
কিন্তু,  হঠাৎই সে এলো আমার জীবনে এক পশলা বৃষ্টির মতো। কিন্তু সে যে বিবাহিত। তার সাথে আমার কোন মিল নেই। সমস্ত দিক থেকে দেখতে গেলে, আমরা এক্কেবারে দুই মেরুর দুই মানুষ। তাও যে কিভাবে এতো বড় ভুল আবার করে ফেললাম,  জানিনা। কিচ্ছু জানিনা। কোনো হিসেবটাই মিলছে না; মেলাতে পারছিনা।। নিজেকে উজাড় করে ভালোবেসেছিলাম তাকে। নিজেরসামর্থ্যের বাইরে গিয়ে তাকে সাহায্য করেছি। কিন্তু সে তো মর্যাদা দিল না আমার ভালবাসার। মুখে তো বলত,  খুব ভালবাসে আমাকে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, সে তার পরিবারকে বেছে নিল আর আমার অস্তিত্বকে অস্বীকার করল।

মুখের ওপরে সে আমাকে জানিয়ে দিল, আমার সাথে যোগাযোগ রাখতে চায় না সে। আমার সাথে কথা না বললে, দেখা না করলে তার কোনো অসুবিধা হবে না।।

একরাশ মন খারাপ ঘিরে ধরেছে আমাকে।

আজ নিজেকে আরো একবার কথা দিলাম,  "নাহ!  এই জীবনে আর না। কোনোদিন, কাউকে, কোনো অবস্থাতেই ভালোবাসবো না আর।"


09 May, 2015

পঁচিশে বৈশাখ ☆☆


"চক্ষে আমার তৃষ্ণা
 ওগো, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে।।
 আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
 সন্তাপে প্রাণ যায় যে পুড়ে।।
 ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়,
 মনকে সুদূর শূন্যে ধাওয়ায়-
 অবগুণ্ঠন যায় যে উড়ে।
 যে ফুল কানন করত আলো
 কালো হয়ে সে শুকালো।
 ঝরনারে কে দিল বাধা-
 নিষ্ঠুর পাষাণে বাঁধা
 দুঃখের শিখরচূড়ে।।

24 February, 2015

☆জন্মদিনে☆

ভেবেছিলাম সঙ্গে যাবো তোমার সাথে অনেক দূরে,
হারিয়ে গেলে মাঝ রাস্তায় নীরব অগোচরে।
বলেছিলাম সাথে থাকবো তোমার পাশে সারা জীবন,
তাই তো এখনও মাঝ রাস্তায় অপেক্ষাতে,
তোমায় খুঁজি অকারণ।
চলে গেছো আমায় ছেড়ে অন্যের হাতে রেখে হাত,
তবুও তোমায় জানানো শুধুই ভালো কাটুক তোমার জীবনের সব দিন আর রাত।
শুভ জন্মদিন!

01 January, 2015

জীবন থেমে থাকে না।

কাল যে কি হবে,  কেউ তা জানে না।
সময় তো কোনো চেনা ছকই  মানে না!
হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে,
জীবন থেমে থাকে না।।

ছেড়ে গেলে ছেড়ে যেতে হয়;
তবু যে কেন একলা হতে ভয়!
কিছু থাকে পিছুটান,
কিছু অভিমান;
ফেরার আর হয় না সময়।।