Ethics'এর জলাঞ্জলি
'Ethics' -কে ভীষণ ভাবে মূল্য দিয়েছি সারাজীবন। নিজের এথিক্স-কে বজায় রাখার জন্য অনেক কিছু ত্যাগ-ও করেছি। সারাজীবন চেয়ে এসেছি, নিজের কাছে নিজে একদম পরিষ্কার থাকব। আজ-ও হয়ত নিজের কাছে নিজে পরিষ্কার থাকার জন্যই এই Confession!

আজ প্রথম অর্দ্ধে ছিল Core Subject'এর 1st Paper. ৭০নম্বরের পরীক্ষায় মোটামুটি ৫৫ পাবো আশা করি. কিন্তু দেখলাম, সবাই (২৯৪ জনের মধ্যে ২৯০ জন তো হবেই) সাথে করে বই, নোটস, চোতা নিয়ে বসেছে।পরীক্ষা শেষে সবার মুখে খুশির হাসি। সবাই আশা করছে ৬০/৬৫. সেখানে আমি মাত্র ৫৫. কিছুটা যেন দমে গেলাম।
দ্বিতীয়ার্ধে ছিল Core Subject'এর 2nd Paper'এর পরীক্ষা। Preparation আমার খুব ভালো ছিল না. আমি সম্পূর্ণ অন্য Field'এর মানুষ। আমি বুঝি মেশিন-কে. Pedagogy, Child Development, Child Psychology এসব কী জিনিস? খায় নাকি মাথায় মাখে! যাইহোক, দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে বসার সময় সাথে করে বই-টা নিয়ে বসলাম; বাকি সবার মত. ৭০ নম্বরের মধ্যে ৫২ নম্বর লিখলাম একদম নিজে নিজে। বাকিটা হয়ত একটু চেষ্টা করলে পারতাম। কিন্তু হঠাত-ই মনটা বলে উঠলো,'চেষ্টা করব কেন? সাথে তো বই আছে!'
ব্যস! যেই না ভাবা, অমনি বই বের করে বাকি ১৮ নম্বর বই দেখে হুবহু টুকে ফেললাম। প্রথম "রক্তের স্বাদ " পেলে, মানুষের যেমন আনন্দ হয়, আমারও ঠিক সেরকম অনুভূতি হচ্ছিল।

.jpg)
.jpg)