Popular Posts

14 February, 2011

পাশাপাশি চলেছি অনেকদিন




পাশাপাশি চলেছি অনেকদিন,
বলেছি অনেক কথা।
আবার নীরব হয়েছি একই জায়গায়।
ভেবেছি তুমি বলবে আগে;
আমি উষ্ণতার হাত বাড়াব।
পাশাপাশি চলেছি-
এ কোন্ অপেক্ষায়?



No comments: